ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

দুই বাংলায়ই ব্যস্ত সোহানা সাবা

বাঙালী কণ্ঠ নিউজঃ  এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। কখন ঢাকায় আবার কখন কলকাতায় থাকেন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ দুই বাংলায়ই সমানতালে ব্যস্ত রয়েছেন তিনি।

গতকাল পর্যন্ত তিনি কলকাতাতেই তার অভিনীত নতুন চলচ্চিত্র সুদীপ্ত সিংহ রায়ের নির্দেশনায় নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন সৌরভ চক্রবর্তী।

সাবা জানান, এখনও তার অভিনীত এ চলচ্চিত্রের নাম ঠিক হয়নি। এ লটের কাজ শেষ করে গতকালই সোহানা সাবা কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন। কলকাতা যাওয়ার আগে তিনি এ বাংলায় ব্যস্ত ছিলেন ঈদের নাটকের কাজ নিয়ে। কলকাতা যাওয়ার আগে তিনি প্রজ্ঞা নীহারিকা, শ্রাবণী ফেরদৌস, এহসান এলাহী বাপ্পী ও সাজ্জাদ সনির নির্দেশনায় পাঁচটি নাটকের কাজ করার ব্যাপারে চূড়ান্ত হয়েছেন। এর মধ্যে কিছু নাটকের কাজ করেছেন।

আবার আগামী ২১ জুলাই থেকে নাটকের শুটিং শুরু করবেন। প্রজ্ঞা নীহারিকার নির্দেশনায় দুইটি নাটকের কাজ করবেন। এছাড়া শুরু করবেন দুইটি নতুন ধারাবাহিক নাটকের কাজ। তাই বলা যায়, এপার বাংলা আর ওপার বাংলা- দুই বাংলায়ই সমানতালে ব্যস্ত রয়েছেন সোহানা সাবা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

দুই বাংলায়ই ব্যস্ত সোহানা সাবা

আপডেট টাইম : ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭