ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

হ্যাডম আছে বলেই এক ঘণ্টার ভেতর নমিনেশন দিয়েছে: বিএনপির বহিষ্কৃত নেতা শাহজাহান

হ্যাডম আছে বলেই তো নেত্রী আমাকে ১ ঘণ্টার ভেতর নমিনেশন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ও ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মুহাম্মদ শাহজাহান ওমর। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তৃণমূল বিএনপি ও বিএনএম সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ‘রাবিশ পার্টি’, এগুলো তো ফকিন্নি-ননসেন্স পার্টি। ২-৩ কোটি টাকা পাইছে দাঁড়ায় গেছে। আরে হ্যাডম থাকলে সরাসরি যাও। আমি আজকে ১টার সময় গিয়ে, ২টার সময় মনোনয়ন নিয়ে আসছি। হ্যাডম আছে বলেই তো নেত্রী আমাকে ১ ঘণ্টার ভেতর নমিনেশন দিয়েছে, আর যাকে আগে দিয়েছিল তাকে বাদ দিয়েছে। আমি শাহজাহান ওমরের প্রেসিডেন্ট-প্রাইম মিনিস্টার যে কোনো জায়গায় ফ্রি এক্সেস (প্রবেশাধিকার)।

বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ২০২২ সালেই আমি দল থেকে অবসরের চিঠি দিয়েছি। তারপরও আমি বিএনপিতেই ছিলাম। ৪৫ বছর বিএনপির রাজনীতি করার পর এখন আমি আওয়ামী লীগে যোগদান করেছি। আমি এখন ঘোষণা দিয়ে বলছি, বিএনপির সব ধরনের পদবি থেকে পদত্যাগ করেছি এবং এখন থেকে আমি বিএনপির কেউ না।

নির্বাচনে বিএনপির আর কোনও নেতা যাচ্ছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমার সঙ্গে কারও সম্পর্ক নেই। আমি গতকাল সন্ধ্যায় জেল থেকে বের হলাম। জেলের ভেতর কথা হবে কী করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

হ্যাডম আছে বলেই এক ঘণ্টার ভেতর নমিনেশন দিয়েছে: বিএনপির বহিষ্কৃত নেতা শাহজাহান

আপডেট টাইম : ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩