ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সরকারের বিষয়ে অনেকের ‘সুর পাল্টে যাচ্ছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দক্ষ ও দূরদর্শী নেতা। তিনি মাথা নত করে কারও সঙ্গে কথা বলেন না। দেশকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসেন বলেই মাথা উঁচু করে কথা বলেন। যে কারণে দেশি-বিদেশি চাপ তার কাছে কোনও চাপ নয়। সরকারের বিষয়ে অনেকের ‘সুর পাল্টে যাচ্ছে’।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তারা ২০১৪ ও ২০১৫ সালে দুটি বছর অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যারা দেশকে একটা বিব্রতকর পরিস্থিতির দিকে নিয়ে যেতে অগ্নিসন্ত্রাস করছে, এটা নতুন কিছু নয়। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এসব মোকাবিলায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দক্ষভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার যে প্রচেষ্টা, সেখানে আমরা অনেক নেতাকর্মীকে হারিয়েছি। প্রধানমন্ত্রীকে সেদিন মহান আল্লাহ রহমতের চাদর দিয়ে রক্ষা করেছিলেন। এ কারণে যে তিনি বাংলাদেশের মানুষকে একটি উন্নত রাষ্ট্র উপহার দেবেন। আজ তাই হয়েছে, বাংলাদেশ বদলে গেছে। আর বৈদেশিক চাপ সবসময় থাকে। এগুলোর অনেক হিসাব-নিকাশ থাকে। সেগুলো মোকাবিলা করেই প্রধানমন্ত্রী এগিয়ে যাবেন।

তিনি আরও বলেন, সাসটেইনেবল সিকিউরিটি দিতে পারলে সাসটেইনেবল পিস আমরা দিতে পারবো। সবাই বলেছেন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট ধরে রাখতে হলে সাসটেইনেবল পিস দিতে হবে।

বিভিন্ন সংস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের ফায়ার সার্ভিস অনেক উন্নত হয়েছে। আধুনিক সরঞ্জামে সজ্জিত ফায়ার সার্ভিস ঘটনার সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে ঘটনাস্থলে। কারাগারগুলোতে অনেক সমস্যা ছিল। সেগুলোর অনেক সমাধান করে ঢেলে সাজানো হয়েছে। এখন সবগুলো সুনিয়ন্ত্রিত।

এ সময় সাংবাদিকদের কৃতিত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, আপনারা আমাকে সহযোগিতা করেছেন বলেই আমার এই সফলতা। যে কারণে প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়কে মূল্যায়ন করেছেন। সাংবাদিকরাও সহযোগিতা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সরকারের বিষয়ে অনেকের ‘সুর পাল্টে যাচ্ছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪