ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বিষবৃক্ষ তামাক ছেড়ে কৃষকরা ঝুঁকছেন ফল-সবজি চাষে

একযোগে তামাক চাষ ছেড়ে মিশ্রফলের বাগান করছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কেউপুর গ্রামের কৃষক সাইদুল ইসলাম, আবু সাঈদ ও মজিবুল হক। তিনজনই এলাকার পরিচিত তামাক চাষি।

তাদের যৌথ বাগানে শোভা পাচ্ছে উচ্চফলনশীল জাতের ভারত সুন্দরী, বল সুন্দরীসহ নানা জাতের কুল গাছ। ভরা মৌসুমে ফলের ভারে নুয়ে পড়ছে গাছগুলো। কুল গাছের ফাঁকে ফাঁকে শুভ্র ফুলের পেয়ারা গাছও উঁকি দিচ্ছে। কিছু কিছু গাছে এরই মধ্যে পেয়ারা ধরতে শুরু করেছে। শুধু এ তিনজনই নয়, জমি এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তামাক ছেড়ে ফল, বাগান ও সবজি চাষে ঝুঁকছেন উপজেলার অনেক কৃষকই।

তামাক প্রবণ এলাকা হিসেবে পরিচিত এ উপজেলার বারুইপাড়া, মালিহাদসহ কয়েকটি ইউনিয়নের জমিতে শোভা ছড়াচ্ছে বাহারি ফলের বাগান ও সবজি। ভালো দামে সবজি বিক্রি করে কৃষকদের সংসারে সুদিন ফিরছে। এ এলাকায় তামাক চাষ বন্ধে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ, কৃষি উপকরণ সহায়তাসহ নানাভাবে উদ্বুদ্ধ করছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান

খোঁজ নিয়ে জানা গেছে, রবি মৌসুমে উপজেলার বেশিরভাগ জমিতে বহুবছর ধরেই তামাক চাষ হয়ে আসছে। তামাক ক্রয় কোম্পানির ঋণ সহায়তাসহ নানা সুযোগ-সুবিধায় প্রলুব্ধ হয়ে কৃষকরা দীর্ঘদিন ধরেই তামাক চাষ করে আসছিল। এছাড়া উৎপাদিত তামাক সহজেই বিক্রি করে টাকা পাওয়ার কারণেও কৃষকরা আগ্রহী ছিল। তবে গেল কয়েক বছর ধরে পরিস্থিতি একটু একটু করে পাল্টাতে শুরু করেছে।

সরকারি প্রতিষ্ঠান পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ‘দিশা’ নামে একটি স্থানীয় বেসরকারি সংস্থা তামাক চাষ বন্ধে কাজ করছে। তারা তামাক চাষের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে কৃষকদের সচেতন করছে। পাশাপাশি তামাকের মৌসুমে জমিতে অন্য ফসল চাষে হাতেকলমে প্রশিক্ষণ দিচ্ছে। উচ্চফলনশীল জাতের বীজ ও সারসহ কৃষি উপকরণ দিয়ে সাহায্য করছে।

ফলে উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ১ হাজার ২০০ কৃষক গেল কয়েক বছর ধরে তামাকের বদলে ফল-সবজিসহ অন্যান্য ফসলের চাষ করছেন। তামাকের চেয়ে এসব ফসল আবাদে লাভ বেশি হওয়ায় অন্য কৃষকরাও ঝুঁকছেন।

কৃষক সাইদুল ইসলাম, আবু সাঈদ ও মজিবুল হক জানান, তারা তিনজন মিলে সাত বিঘা জমি চুক্তিতে নিয়ে একসঙ্গে কুল ও পেয়ারা বাগান করেছেন। মাত্র ৮ মাস আগে রোপণ করা কুলগাছ থেকে ফল পেতে শুরু করেছেন। এ পর্যন্ত দেড় লাখ টাকার কুল বিক্রি করেছেন তারা। আরও সাড়ে ৩-৪ লাখ টাকার বিক্রি করতে পারবেন।

অপর কৃষক মজনু মল্লিক, ফারুক হোসেন ও বাহার আলী তামাকের জমিতে চাষ করেছেন ফুলকপি, লাউসহ বিভিন্ন সব্জি। তারা জানান, তামাক চাষে কোম্পানির কাছ থেকে কিছু সাহায্য পাওয়া যায়। তামাক সহজে বিক্রি করে টাকাও পাওয়া যায়। কিন্তু এক জমিতে বারবার তামাক চাষ করলে মাটির ঊর্বরা শক্তি কমে যায়। এছাড়া তামাক চাষে বাড়ির শিশু থেকে থেকে শুরু করে সব বয়সের মানুষকে ভীষণ পরিশ্রম করতে হয়। বর্তমানে বাজারে অনেক উচ্চ ফলনশীল জাতের সব্জি বীজ এসেছে। তাই তামাকের বদলে সবজি চাষ করছেন। একদিকে সবজি চাষে খরচ ও পরিশ্রম দুই-ই কম, অন্যদিকে দামও পাওয়া যাচ্ছে ভালো। এতে তারা সবজি চাষ করে তামাকের চেয়ে লাভবান হচ্ছেন।

দিশার প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান বলেন, ‘এই এলাকা থেকে তামাককে বিতাড়িত করে কৃষিজমি বাঁচাতে চাই। তাই পিকেএসএফ’র সহযোগিতায় আমাদের কৃষি কর্মকর্তারা আধুনিক চাষাবাদের কৃষিকে বাণিজ্যিকীকরণ করার লক্ষ্যে কাজ করছে। কৃষকদের তামাকের বদলে উচ্চ ফলনশীল সবজি চাষে হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি নানা সহায়তা দিচ্ছে।
পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপক আব্দুল হাকিম প্রকল্প এলাকা ঘুরে বলেন, ‘কুষ্টিয়াসহ বেশ কয়েকটি জেলায় তামাকের চাষ হয়। এসব এলাকার কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে কুষ্টিয়াসহ কয়েকটি জেলায় তামাক বিরোধী প্রচারসহ কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধ করছি। যাতে কৃষকরা তামাক চাষ থেকে সরে আসেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

বিষবৃক্ষ তামাক ছেড়ে কৃষকরা ঝুঁকছেন ফল-সবজি চাষে

আপডেট টাইম : ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪