ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী

জামিন পেলেন বিএনপি নেতা আলতাফ-আলাল

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নাশকতার পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও দলটি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

রবিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। তবে প্রধান বিচারপতির বাস ভবনে হামলার মামলায় আলতাফ হোসেন চৌধুরীর জামিন আবেদন নাকচ করেছে আদালত।

আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,  আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় করা নাশকতার তিন মামলায় জামিন আবেদন করেছিলাম। এর মধ্যে প্রধান বিচারপতির বাস ভবনে হামলার মামলায় জামিন নামঞ্জুর হয়েছে। তবে দুই মামলায় তিনি জামিন পেয়েছেন। আর মোয়াজ্জেম হোসেন আলালের একই থানার দুই মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে আরও দুই মামলায় নথি না থাকায় আলালের পক্ষে জামিন শুনানি হয়নি। গতকালই এ মামলাগুলোতে দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে একই আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ অক্টোবর বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার আসামি হিসেবে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়।

গত ৫ নভেম্বর তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। অন্যদিকে গত ৩১ অক্টোবর রাতে রাজধানীর শাহজাহানপুরের এলাকার একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ

জামিন পেলেন বিএনপি নেতা আলতাফ-আলাল

আপডেট টাইম : ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪