ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিপিএল থেকে সরে গেলেন লিন

বাঙালী কণ্ঠ নিউজঃ  বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার ড্যাশিং ব্যাটসম্যান ক্রিস লিনের। বাঁ-কাধের ইনজুরির কারণে শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করতে হচ্ছে তাকে। এ ব্যাপারে স্থানীয় কুরিয়ার মেইল পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে সোমবার লিনের বাঁ-ঘাড়ে অস্ত্রোপচার করা হবে। এর জন্য এক বছর মাঠের বাইরে থাকতে হবে টি-২০ বিশেষজ্ঞ এ ব্যাটসম্যানকে।

ডেইলি মেইলকে লিন বলেন, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম বিগ ব্যাশে ফিরবো। সিপিএল কিংবা বিপিএল খেললে আমি খারাপ খবর পেতাম। তবে আমি নিজ থেকে সরে গিয়েছি। তবে শারীরিক ও মানসিকভাবে নিজেকে ঠিক রেখে এটি সম্পন্ন করতে হয়েছে। ’

জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ ও বাংলাদেশের টি-২০ লিগে অংশ নিতে পারবেন না লিন। এমনকি সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজও খেলতে পারবেন না তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বিপিএল থেকে সরে গেলেন লিন

আপডেট টাইম : ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭