ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ১১ জুন বাংলাদেশের ইতিহাস জানলেন মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন দুই জাদুঘর বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ছাত্র হত্যা মামলা: মুশফিকের বাবার জামিন বহাল

বাঙালী কণ্ঠ নিউজঃ  বগুড়ার মাটিডালি এসওএস হ্যারম্যান মেইনার কলেজের নবম শ্রেণির ছাত্র মাসুক ফেরদৌস হত্যা মামলায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারাকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মুশফিকের বাবার আগাম জামিনের বিরুদ্ধে আপিল আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান।

এ সময় মুশফিকের বাবার পক্ষে তার আইনজীবী জাহিদুল বারী আদালতে উপস্থিত ছিলেন।

পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। ফলে মুশফিকের বাবার হাইকোর্টে দেওয়া আগাম জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবী জাহিদুল বারী।

এর আগে ৫ জুন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন। ওইদিন আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদুল বারি, আইনজীবী নাজমুন নাহার বিউটি ও আইনজীবী এমদাদুল হক শামীম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, মুশফিকুরের বাবা মাহবুব হামিদ তারার ও তার ছোট ভাই ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবার সঙ্গে তাদের পারিবারিক শত্রুতা এবং মাটিডালি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধে এ হত্যার ঘটনা ঘটানো হয়।

এজাহারে বলা হয়, হত্যাকাণ্ডের দু’দিন আগে ১১ মে রাতে ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবার অফিসে বসে হত্যার পরিকল্পনা করা হয়। সেখানে এজাহারভুক্ত ৫ জন আসামি উপস্থিত ছিলেন। এ ছাড়াও আসামিরা বাদী ইমদাদুল হক ও তার পরিবারের সদস্যদের জান-মালের ক্ষতির পরিকল্পনা করে আসছিলেন বলেও মামলায় অভিযোগ করা হয়।

উল্লেখ্য, গত ১৩ মে রাতে বিরোধের জের ধরে মাটিডালি হাজিপাড়া এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় ইটের আঘাত করে নবম শ্রেণির ছাত্র মাসুককে (১৪) হত্যা করে দুর্বৃত্তরা। এরপর ১৬ মে সন্ধ্যায় নিহত স্কুলছাত্র মাসুক ফেরদৌসের বাবা জাসদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ বাদী হয়ে সদর থানায় মুশফিকের বাবা-চাচাসহ ১৬ জনকে আসামি করে মামলাটি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ১১ জুন

ছাত্র হত্যা মামলা: মুশফিকের বাবার জামিন বহাল

আপডেট টাইম : ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭