ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

প্রশ্ন ফাঁস: বেরিয়ে আসছে চক্রের আরো সদস্যের নাম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্ন ফাঁসকারী চক্রের সদস্যদের মধ্যে আরো কিছু নতুন নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে চারজনের বিরুদ্ধে যেসব তথ্য পাওয়া গেছে, তা যাচাই চলছে। গতকাল সোমবার সিআইডি সূত্র এ তথ্য জানায়।

সন্দেহভাজন নতুন যাঁদের নাম এসেছে, তাঁরা হলেন পিএসসির প্রধান কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসাইন ও শাহাবুদ্দিন, কর্মকর্তা জহিরুল ইসলাম ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিরুল ইসলাম।

তাঁদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। তাঁরা প্রকৃতপক্ষে প্রশ্ন ফাঁসে জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কোচিং বাণিজ্যেও জড়িত বলে পিএসসির চারজন কর্মকর্তা-কর্মচারীকে শনাক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

গতকাল পিএসসি সূত্র জানায়, বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে চার কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সিআইডি সূত্র বলছে, রেলওয়ের উপসহকারী ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ১৭ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আসামি করে রাজধানীর পল্টন থানায় পাবলিক সার্ভিস কমিশন আইনে একটি মামলা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এজাহারভুক্ত ১৪ জনসহ অজ্ঞাতনামা ৬০ এবং চক্রের নেপথ্যে থাকা সহযোগী আরো অনেকের বিরুদ্ধে খোঁজ চলছে। এই চক্রের সঙ্গে পিএসসির ভেতরে-বাইরে কিংবা চক্রের অন্য কেউ এবং যাঁরা প্রশ্ন ও সমাধান নিয়ে সুবিধা নিয়েছেন, সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদুর রহমান বলেন, তদন্তে প্রতিদিনই নতুন তথ্য পাওয়া যাচ্ছে। সেসব তথ্য তথ্য যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত আরো ১১ জনের ব্যাংক হিসাব জব্দ

প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত আরো ১১ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আগামী ৩০ দিনের জন্য এসব ব্যক্তি ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট হিসাব থেকে জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএফআইইউ গত রবিবার ব্যাংকগুলোতে এসংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে জানিয়ে সংশ্লিষ্ট সূত্র বলছে, এর আগে ৯ জুলাই সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়। হিসাব জব্দ হওয়ার তালিকায় থাকা এসব ব্যক্তিকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে সিআইডি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

প্রশ্ন ফাঁস: বেরিয়ে আসছে চক্রের আরো সদস্যের নাম

আপডেট টাইম : ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪