ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

মারা গেছেন ভাষাসৈনিক আয়েশা বেগম

ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের সাক্ষী ভাষাসৈনিক আয়েশা আক্তার খাতুন ওরফে আয়েশা বেগম (৯০) মারা গেছেন। শনিবার (৬ জুন) বিভিন্ন স্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

তার প্রথম জানাজা সকাল ৮টায় রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় বাসাবো কদমতলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা এবং পরে বাদ জোহর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের জামে মসজিদে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আয়েশা বেগম নবম শ্রেণির শিক্ষার্থী থাকাকালে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাকে এক মাস কারাবরণ করতে হয়েছিল।

তিনি কর্মজীবনে মহা-হিসাবরক্ষণ অধিদপ্তরের প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পরও তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

মারা গেছেন ভাষাসৈনিক আয়েশা বেগম

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬