ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ফাইনাল আজ, সরাসরি সম্প্রচার

বাঙালী কণ্ঠ নিউজঃ  একদিকে ফারইস্ট বিশ্ববিদ্যালয় আর অপরদিকে গ্রিন বিশ্ববিদ্যালয়। প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দল দুটো। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হওয়া খেলাটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি চ্যানেল এটিএন বাংলা। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন হামিম গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলি আর্টিজানে হামলায় নিহত ফারাজ হোসেনের মা সিমিন হোসেন।
ফাইনালের আগে গতকাল এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও সাবেক জাতীয় কোচ গোলাম সরোয়ার টিপু। এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক হামিম গ্রুপের প্রতিনিধি সাইদুর রহমান, ম্যাক্স গ্রুপের মঞ্জুরুল করিম, ফারাজের বড় ভাই জারিফ হোসেন, বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল ও সাবেক জাতীয় ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু। হাসানুজ্জামান খান বাবলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শেখ মোহাম্মদ আসলাম। এতে আরো উপস্থিত ছিলেন কায়সার হামিদসহ অনেক তারকা ফুটবলার।
শেখ মোহাম্মদ আসলাম জানান এ পর্যন্ত বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে মোট ১৭ লাখ টাকা পাওয়া গেছে। এর মধ্যে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যয় হয়েছে। বাকি টাকা আমাদের হাতে রয়েছে। শেষ পর্যন্ত যা থাকবে তা আমরা পরবর্তী টুর্নামেন্টে ব্যয় করবো। একটি টাকাও নষ্ট হবে না ইনশাল্লাহ।
ফাইনালিস্ট গ্রিন ইউনিভার্সিটির অধিনায়ক বশির উদ্দিন ও কোচ রাশেদুল ইসলাম এবং ফারইস্ট ইউনিভার্সিটির অধিনায়ক মো. মাইনুল আবেদীন সুজয় ও কোচ শরিফুল ইসলাম সোনালী অতীত ক্লাবকে ধন্যবাদ জানান তাদের খেলার সুযোগ করে দেয়ার জন্য। তারা বলেন, এ টুর্নামেন্টের ফলে এখন ক্যাম্পাসগুলোতে খেলার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সবার মুখে মুখে ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে। ভালো খেলার মধ্য নিয়ে দুই দলই শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। এরপর অতিথিদের সঙ্গে দুদলের অধিনায়ক অংশ নেন চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে ফটোসেশনে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ফাইনাল আজ, সরাসরি সম্প্রচার

আপডেট টাইম : ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭