বাঙালী কণ্ঠ নিউজঃ একদিকে ফারইস্ট বিশ্ববিদ্যালয় আর অপরদিকে গ্রিন বিশ্ববিদ্যালয়। প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দল দুটো। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হওয়া খেলাটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি চ্যানেল এটিএন বাংলা। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন হামিম গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলি আর্টিজানে হামলায় নিহত ফারাজ হোসেনের মা সিমিন হোসেন।
ফাইনালের আগে গতকাল এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও সাবেক জাতীয় কোচ গোলাম সরোয়ার টিপু। এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক হামিম গ্রুপের প্রতিনিধি সাইদুর রহমান, ম্যাক্স গ্রুপের মঞ্জুরুল করিম, ফারাজের বড় ভাই জারিফ হোসেন, বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল ও সাবেক জাতীয় ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু। হাসানুজ্জামান খান বাবলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শেখ মোহাম্মদ আসলাম। এতে আরো উপস্থিত ছিলেন কায়সার হামিদসহ অনেক তারকা ফুটবলার।
শেখ মোহাম্মদ আসলাম জানান এ পর্যন্ত বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে মোট ১৭ লাখ টাকা পাওয়া গেছে। এর মধ্যে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যয় হয়েছে। বাকি টাকা আমাদের হাতে রয়েছে। শেষ পর্যন্ত যা থাকবে তা আমরা পরবর্তী টুর্নামেন্টে ব্যয় করবো। একটি টাকাও নষ্ট হবে না ইনশাল্লাহ।
ফাইনালিস্ট গ্রিন ইউনিভার্সিটির অধিনায়ক বশির উদ্দিন ও কোচ রাশেদুল ইসলাম এবং ফারইস্ট ইউনিভার্সিটির অধিনায়ক মো. মাইনুল আবেদীন সুজয় ও কোচ শরিফুল ইসলাম সোনালী অতীত ক্লাবকে ধন্যবাদ জানান তাদের খেলার সুযোগ করে দেয়ার জন্য। তারা বলেন, এ টুর্নামেন্টের ফলে এখন ক্যাম্পাসগুলোতে খেলার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সবার মুখে মুখে ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে। ভালো খেলার মধ্য নিয়ে দুই দলই শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। এরপর অতিথিদের সঙ্গে দুদলের অধিনায়ক অংশ নেন চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে ফটোসেশনে।
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না
নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস
১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান
ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা
৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী
দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
ফাইনাল আজ, সরাসরি সম্প্রচার
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
- 417
Tag :
জনপ্রিয় সংবাদ


























