ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

বৃক্ষপ্রেমী জাফর ইদ্রিস

বাঙালী কণ্ঠ নিউজঃ  উৎপাদনশীল কিছু করার একটা আগ্রহ আগেই ছিল। সেই আগ্রহেই তার বাগান করার পেছনের গল্প। জীবনের মধ্য বয়স পেরিয়ে এখন নিজেই ছাদের বাগানে গাছের পরিচর্যা করেন।

তখন সময়টাকে মনে হয় শান্তি ও বিনোদনে আছেন। কোনো কষ্টই মনে হয় না তার। পুরো বাগানটা ঘুরে দেখার সৌভাগ্য হয়েছিল। অনেক ধরনের ফলদ গাছ আছে তার বাগানে। বাগানে আম গাছ আছে নয়টা। হিমসাগর, আম্রপলি, সুরমা, ফজলি, থাইল্যান্ডের পালমর বানানা আম, জাম্বুরা আম, মালটা, কাগজি লেবু, কদম্ব লেবু, বেল, পেয়ারা, মিষ্টি তেঁতুল, বড়ই, জলপাই, জাম্বুরা, পেপে, কামরাঙ্গা, ডালিম, জামরুল, করমচা প্রভৃতি গাছ তার সংগ্রহে বাগানে আছে। সবজির চাষও তিনি করেন বাড়ির ছাদে, শিম, লাউ, কুমড়া, ঢেঁড়স, টমেটো, পুঁইশাক ইত্যাদি।

যেগুলো ফল আর সবজি তার বাগানে হয় সেগুলো বাজার থেকে কিনে খেতে হয় না। সবজি ও ফল আত্মীয়-স্বজনদেরও দিয়ে থাকেন। ছাদে বাগান শখ থেকে এবং তার পরিচর্যা করতে করতে, তার বাসার ছাদের একটি ইউনিটে কবুতরের প্রজেক্ট হাতে নিয়েছেন মধ্যবয়সী শৌখিন মানুষ জাফর ইদ্রিস। বর্তমানে বড় ও বাচ্চা মিলে প্রায় নব্বইটির মতো কবুতর আছে তার। ওদের খাবার দিতে গেলে যেভাবে ডাকাডাকি-নাচানাচি করে তা দেখেই মন ভরে যায় জাফর ইদ্রিসের। তা দেখে আমি বড়ই অনুপ্রাণিত হই। আমি বাগান ও কবুতরকে সময় দিয়ে অবসরে নেটে একটু লেখালেখি করি। এযাবত আমার ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে তরুণদের উদ্দেশ্যে জাফর ইদ্রিস বলেন, এরূপ উৎপাদনশীল কিছু করে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসো। ক্ষুদ্র পুঁজি দিয়ে হাঁস-মোরগ, কবতুর, সবজি চাষে মন দাও। চাকরি নামক গোলামি পেশার পেছনে না ছুটে স্বাধীন ব্যবসা কর। আমার মতো ষাটোর্ধ্ব প্রবীণদের বলছি বিনোদন বলেন বা শান্তি বলেন এই ধরনের কাজে নিজেকে নিয়োজিত করুন দেখবেন অবসর সময়টাকে উপভোগ্য করে তুলতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

বৃক্ষপ্রেমী জাফর ইদ্রিস

আপডেট টাইম : ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭