ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

বাবুল চিশতীর স্ত্রীর জামিন বাতিল, পরোয়ানা জারি

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) নিরীক্ষা (অডিট) কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর স্ত্রী মোছা. রোজী চিশতীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে জামিন বাতিল করে এ পরোয়ানা জারির আদেশ দেন।

আজ বাবুল চিশতীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে রোজী চিশতী অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় আইনজীবী তারিকুল ইসলাম সময় চেয়ে আবেদন করেন। আদালত সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন।

২০১৯ সালের ২৩ জানুয়ারি ৩৭ কোটি ৩৮ লাখ ৩ হাজার ২৫৬ টাকা আত্মসাতের অভিযোগে বাবুল চিশতী ও রোজী চিশতীর বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

বাবুল চিশতীর স্ত্রীর জামিন বাতিল, পরোয়ানা জারি

আপডেট টাইম : ০১:২০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫