ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

সাবিনা ইয়াসমিনের ভক্তদের জন্য সুখবর

দীর্ঘদিন বিরতির পর চলতি বছর ফেব্রুয়ারিতে মঞ্চে ফেরেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তবে মঞ্চে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সাবিনা। দ্রুত তাকে নেওয়া হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে গান থেকে অনেকটাই দূরে আছেন এই সংগীতশিল্পী।

তবে এবার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’য় থাকছে সাবিনা ইয়াসমিনের গান। আগামী ২৮ মে বিটিভির নিজস্ব স্টুডিওতে গানের শুটিংয়ে তিনি অংশ নেবেন বলে জানিয়েছে বিটিভির একটি সূত্র।

জানা গেছে, সাবিনা ইয়াসমিনের পাশাপাশি এবারের ‘আনন্দমেলা’য় আরও অনেক তারকাশিল্পী অংশ নেবেন। এবারের আয়োজনে নাচ-গানের পাশাপাশি থাকছে বেশ কিছু চমকও।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা। আর এর মধ্যদিয়ে প্রথমবারের মতো উপস্থাপনায় জুটি হতে যাচ্ছেন তারা। এটি প্রযোজনা করছেন শাহরিয়ার হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ। প্রচার হবে ঈদের দিন রাতে।

‘আনন্দমেলা’ প্রসঙ্গে মামুন মাহমুদ বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আনন্দমেলা বর্ণিল হবে। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা থাকে আনন্দমেলায় বড় মাপের কোনো শিল্পীর উপস্থিতির। এবারের আয়োজনে বড় চমক সাবিনা ইয়াসমিন। চেষ্টা করছি, দর্শকের প্রত্যাশামাফিক অনুষ্ঠান সাজাতে। আশা করছি, তারকাবহুল আনন্দমেলা দর্শকের মন ভরাবে।’

এছাড়াও থাকবে ব্যান্ডদল মাইলসের পরিবেশনা। সিনেমার তারকাদের মধ্যে শাকিব খান, পূজা চেরি ও দীঘির অংশ নেওয়া কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

সাবিনা ইয়াসমিনের ভক্তদের জন্য সুখবর

আপডেট টাইম : ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫