ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

প্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

বাঙালী কণ্ঠ নিউজঃ  শেরপুরে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অপরাধে ধর্ষক তৈয়ব আলীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসলেম উদ্দিন এ আদেশ দেন।

রায়ে ধর্ষণের শিকার ওই পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানেরও নির্দেশ দেয়া হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১২ সালের ১ জুন জেলার নালিতাবাড়ী উপজেলার বনকূড়া গ্রামের দিনমজুরের নয় বছর বয়সী বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী কন্যা বাড়ির আঙ্গিনায় গরুকে পানি খাওয়াচ্ছিল। এসময় একই গ্রামের ইমান আলীর ছেলে তৈয়ব আলী রাশেদাকে আম দেয়ার কথা বলে ফুসলিয়ে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরে মেয়েটির বাবা ৩ জুন নালিতাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার প্রায় দেড় মাস পর ১৩ জুলাই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৭ জুলাই ওই ধর্ষকের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালতে প্রেরণ করা হয়। আসামি রায়ের আগ পর্যন্ত জামিনে মুক্ত ছিল। রায়ের দিন হাজির হলে তাকে এ রায় পড়ে শোনানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডাক্তারসহ আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

প্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭