ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ফ্যাসিবাদ ফিরে আসার দায় গুপ্ত জামায়াতকে নিতে হবে : শামা ওবায়েদ মাত্র ১ ইউরোতে বিক্রি হলো জিদানের সাবেক ক্লাব প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে : অর্থমন্ত্রী স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করলো বাংলালিংক ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: ববি হাজ্জাজ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার শেষ, চিকিৎসাসেবা চালুতে দরকার আসবাব ও যন্ত্রপাতি গণহত্যার দায়ে ইসরায়েলকে দায়ী করা নাভি পিল্লাই পেলেন নোবেল শান্তি পুরস্কার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের

প্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

বাঙালী কণ্ঠ নিউজঃ  শেরপুরে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অপরাধে ধর্ষক তৈয়ব আলীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসলেম উদ্দিন এ আদেশ দেন।

রায়ে ধর্ষণের শিকার ওই পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানেরও নির্দেশ দেয়া হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১২ সালের ১ জুন জেলার নালিতাবাড়ী উপজেলার বনকূড়া গ্রামের দিনমজুরের নয় বছর বয়সী বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী কন্যা বাড়ির আঙ্গিনায় গরুকে পানি খাওয়াচ্ছিল। এসময় একই গ্রামের ইমান আলীর ছেলে তৈয়ব আলী রাশেদাকে আম দেয়ার কথা বলে ফুসলিয়ে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরে মেয়েটির বাবা ৩ জুন নালিতাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার প্রায় দেড় মাস পর ১৩ জুলাই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৭ জুলাই ওই ধর্ষকের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালতে প্রেরণ করা হয়। আসামি রায়ের আগ পর্যন্ত জামিনে মুক্ত ছিল। রায়ের দিন হাজির হলে তাকে এ রায় পড়ে শোনানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডাক্তারসহ আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দেশে ফ্যাসিবাদ ফিরে আসার দায় গুপ্ত জামায়াতকে নিতে হবে : শামা ওবায়েদ

প্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭