ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ জুন) সকাল ৭টায় শুরু হয় এ জামাতটি। তা শেষ হয় ৭টা ৯ মিনিটে।

এই জামাতের ইমামতি করেন ড. খলিলুর রহমান মাদানী। বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী মুকাব্বির হিসেবে ছিলেন।

এ জামাতে মুসল্লিদের ঢল নামে। জামাত শেষে মুনাজাতে দেশ ও জাতির কল্যাণের দোয়া করা হয়।,

ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম জামাতের পর আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, ইমামতি করবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। তৃতীয় জামাত সকাল ৯টায়, ইমামতি করবেন ড. মোস্তাক আহমদ।

চতুর্থ জামাত সকাল ১০টায়, এতে ইমামতি করবেন মুফতি এম আবদুল্লাহ। আর পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দিন।

যদি কোনো জামাতের জন্য নির্ধারিত ইমাম উপস্থিত না থাকতে পারেন, তাহলে সংশ্লিষ্ট জামাত পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম। এদিকে, প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে, হাইকোর্ট প্রাঙ্গণে সকাল ৭টা ৩০ মিনিটে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫