ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদসহ ৩ জনের জামিন না মঞ্জুর

রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত ও এম এ এস শরীফের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৪ জুন) আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী লুৎফা বেগম পারুল। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাদের জামিনের আবেদন না মঞ্জুরের আদেশ দেন।
এর আগে গত ২৮ মে তাদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একইদিনে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত ৩ জুন তিন আসামিকে ৬ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে তদন্ত কর্মকর্তা। তাদের পক্ষে আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য এদিন ধার্য করেন। এ ছাড়া সুব্রত বাইন রিমান্ডে রয়েছেন। আদালতে হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মোকছেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৭ মে আনুমানিক ভোর ৫টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে।অভিযানের সময় তাদের কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে হাতিরঝিল থানায় মামলা করা হয়।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদসহ ৩ জনের জামিন না মঞ্জুর

আপডেট টাইম : ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫