ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

অভিনেত্রী তানিন সুবহা লাইভ সাপোর্টে

গুরুতর অসুস্থ হয়ে ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী তানিন সুবহা ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনেত্রীকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন তানিন।

এরপর সোমবার সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।

তানিনের মা গণমাধ্যমকে জানান, সোমবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করতে শুরু করে, বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হয়। এরপর ডাক্তারের পরামর্শ আফতারবনগরের হাসপাতাল থেকে ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় তাকে।

অভিনেত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার মা।

এদিকে, তানিনের অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

তানিন সুবহা দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন। নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু।

বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন। অবাস্তব ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

অভিনেত্রী তানিন সুবহা লাইভ সাপোর্টে

আপডেট টাইম : ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫