ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতার জামিন

মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে জুতার মালা পরানোসহ মারধরের মামলায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া আসামিরা হলেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হক ঢালী, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ ও একই থানার যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম।

জামিনপ্রাপ্তদের মো . হানিফ গত ২২ জুন রাতে গ্রেপ্তার হলে গত ২৩ জুন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২৫ জুন জামিন শুনানির জন্য রাখেন। আর অপর ২ জন আজ আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন।

আসামি মোজাম্মেল ও কাইয়ুমের পক্ষে অ্যাডভোকেট এনামুল হক জামিন শুনানিতেবলেন, তারা নির্দোষ, নিরাপরাধ। ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত না। হয়রানি করতে তাদের মামলায় জড়িত করা হয়েছে। তারা ভুক্তভোগীর (নূরুল হুদা) নিরাপত্তার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। অন্যথায় বিক্ষুদ্ধ জনতা দ্বারা ভুক্তভোগী মারাত্মক শারীরিক ক্ষতির সম্মুখীন হতেন। দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য তাদের মামলায় জড়িত করা হয়েছে। তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেছেন। তাদের বিরুদ্ধে অপরাধ জামিনযোগ্য ধারার।

হানিফের পক্ষে আইনজীবী আবদুল ফারুক বলেন, এ আসামি সম্পূর্ণ নির্দোষ। ঘটনার সঙ্গে জড়িত না। ভুক্তভোগীকে রক্ষা করতে সেখানে যান। ভুক্তভোগীকে হেনস্থার সঙ্গে জড়িত নন।

শুনানি শেষে আদালত জামিনযোগ্য ধারায় অপরাধের অভিযোগ থাকায় ৫০০ টাকা মুচলেকায় তাদের জামিনের আদেশ দেন।

গত ২২ জুন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নূরুল হুদাকে বের করে আনে। জুতার মালা পরিয়ে তাকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করে তারা। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সজীব হাসান গতকাল মঙ্গলবার মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতার জামিন

আপডেট টাইম : ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫