ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

পালসারের ৪০০ সিসির রেসিং বাইক আসছে

এবছরের তৃতীয় প্রান্তিকে ভারতের বাজারে আসছে ৪০০ সিসির পালসার মোটরসাইকেল। এটির মডেল সিএস ৪০০। পালসারের সর্বশেষ সংস্করণের বাইক এটি। এটি নিয়ে বাজাজ দীর্ঘদিন ধরে পরীক্ষা-নীরিক্ষা করছে। এটি স্পোর্টস সিরিজের রেসিং বাইক।

বাজাজ অটোমোবাইলের বিজনেস ডেভেলপমেন্ড অ্যান্ড অ্যাসুরেন্স বিভাগের প্রেসিডেন্ট এস রাভিকুমার বলেন, এ বছরের তৃতীয় প্রান্তিতে বাজাজ পালসার সিরিজের নতুন বাইক সিএস ৪০০ স্পোর্টস বাইক বাজারে ছাড়বে।

পালসার তাদের নতুন বাইকটি প্রথম প্রদর্শন করে ২০১৪ সালে  দিল্লি অটো এক্সেপোতে। এরপর দীর্ঘদিন ধরে বাজাজ এটির পরীক্ষা চালায়। অবশেষে এটি বাজারে আসতে চলেছে।

বাজাজের ৪০০ সিসির এই বাইকটি মূলত ক্রুজার স্পোর্টস। সম্পূর্ণ স্পোর্টস বাইক এটি। এতে রয়েছে রেসিং থ্রুটল।

বাইকটিতে ৩৭৩.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন সংযোজন করা হয়েছে। বাজাজ জানিয়েছে তাদের ফ্লাগশিপ বাইক এটি। এটির সঙ্গে ডুকাতি ডিভেলের সঙ্গে ডিজাইনে কিছুটা মিল রয়েছে।

৪০০ সিসির বাইকটিতে এলইডি টেইল ল্যাম্প,ওয়াবি অ্যালয় হুইল এবং টুইন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল রয়েছে।

বাজাজ তাদের নতুন এই বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করেছে। যেখানে বাজাজের পালসার আর এস ২০০ এ সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছিল।

বাজাজ তাদের সিএস ৪০০ স্পোর্টস বাইকটির প্রত্যাশিত মূল্য ধরেছে ২ লাখ রুপি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পালসারের ৪০০ সিসির রেসিং বাইক আসছে

আপডেট টাইম : ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬