ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.০২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে ২৪.৯৯ বিলিয়ন ডলার।

বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০০২৬.৬২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৪৯৯৫.৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

গত মে-জুনের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ২০১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে গত ৭ জুলাই দেশে রিজার্ভ বিপিএম-৬ কমে দাঁড়িয়েছিল ২ হাজার ৪৪৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৯৫২ কোটি ৯৩ লাখ ১০ হাজার ডলার।

গত ২ জুলাই দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছাড়িয়েছিল দুই হাজার ৬৬৮ কোটি ৬৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল তিন হাজার ১৭১ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার।

এর আগে গত ৩০ জুন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছাড়িয়েছিল দুই হাজার ৬৬৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল তিন হাজার ১৬৮ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ডলার।

এর আগে, গত ২৯ জুন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছাড়িয়েছিল দুই হাজার ৩১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল তিন হাজার ১৩১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার। গত ২৫ জুন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছিল দুই হাজার ২৬৫ কোটি ২৩ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৭৬৭ কোটি ২০ লাখ ২০ হাজার ডলার।

প্রসঙ্গত, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার

আপডেট টাইম : ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫