ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

মনের কথা প্রকাশ করলেন ফারিণ

টিভি নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক, টেলিছবি। আর চলতি বছর নাম লিখিয়েছেন সিনেমায়। সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’-এ অভিনয় করেছেন তিনি। এতে ফারিণের বিপরীতে দেখা গেছে চিত্রনায়ক শরিফুল রাজকে।

অভিনয়ের বাইরে দেশ-বিদেশ ঘুরতে বেশ পছন্দ করেন ফারিণ। সময় পেলেই ছুটে যান দেশের বাইরে কিংবা দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে। যার প্রমাণ মেলে তার ফেসবুকে। সম্প্রতি ফারিণ ঘুরতে গিয়েছেন বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রো। সেখানকার কোটর উপসাগরের তীর থেকে বেশ ক’টি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। আর মনের কথাগুলো কবিতার ভাষায় শেয়ার করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। কবিতায় ফুটে উঠেছে প্রিয়জনের প্রতি তার ভালোবাসার কথা।

ফারিণের কথাগুলো এমন- ‘বেশি কিছু চাই না আমি, এক টুকরো আকাশ, দূর পাহাড়ে ছোট্ট বাড়ি; মেঘের হাওয়াই মিঠাই বানিয়ে, তোমায় খাওয়াতে পারি। যদি হতে চাও সঙ্গী চশমা নিও রঙ্গিন, ফিরতে চাইলে তোমার সাথে জীবনের আড়ি, তোমায় দেওয়ার আছে শুধু জায়গাটুকু আমার ছোট্ট মেঘের বাড়ির।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

মনের কথা প্রকাশ করলেন ফারিণ

আপডেট টাইম : ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫