ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শাকিব খানের ঈদের সিনেমাটি কি সত্যিই কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর

ঢাকাই সুপারস্টার শাকিব খানের আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমাটি নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। গুজব ছড়িয়েছে, এটি ঢাকার কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত। তবে এই দাবি সম্পূর্ণ অমূলক বলে জানিয়েছে সিনেমাটির নির্মাতা দল।

পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা এক লিখিত বিবৃতিতে স্পষ্ট করে বলেন, ‘আমরা যে সিনেমাটি নির্মাণ করছি, তা কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবন কাহিনির উপর ভিত্তি করে নয়।’

নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এরপর থেকে গুজব, এটি নব্বই দশকের ঢাকার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর ছবি! এটি পুরোপুরি ভিত্তিহীন।

বিবৃতিতে বলা হয়, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর, এই তথ্যটি একেবারে সঠিক নয়। সিনেমাটি লার্জার দ্যান লাইফ স্কেলে নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে।

পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, শাকিব খান চুক্তিবদ্ধ হলেও সিনেমার নাম প্রকাশ হয়নি। আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করবো, বাড়তি চমক হিসেবে আরও কিছু থাকতে পারে।

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

শাকিব খানের ঈদের সিনেমাটি কি সত্যিই কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর

আপডেট টাইম : ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫