ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কোনালের গানে বুবলীর নাচ, সঙ্গে আছেন জীবন

সিনেমার গানের বাইরে এই প্রথম চিত্রনায়িকা বুবলী পারফর্ম করলেন মিউজিক ভিডিওতে। সঙ্গে আছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। ফিল্মি স্টাইলেই নির্মিত হয়েছে জমকালো গানটি। গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে গত ২৯ জুলাই সন্ধ্যায় ইউটিউবে প্রকাশ হয়েছে ‘ময়না’ শিরোনামের গান। গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল, তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নিলয় ডি রকস্টার। কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।

গান প্রসঙ্গে বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের যে, শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত। প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের উচ্ছ্ব্সা আমাকে মুগ্ধ করছে।’

শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলী অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এমন একটি গানে পারফর্ম করাটা সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটিতে কাজ করে আমি দারুণ তৃপ্ত। গানে অন্য এক জীবনকে দেখতে পাচ্ছেন সবাই। ইতোমধ্যে গানটি সবার মাঝেই সাড়া ফেলতে শুরু করেছে। আমার বিশ্বাস, গানটি অধিক জনপ্রিয়তা পাবে। ’

কোনাল বললেন, ‘আসিফ ভাই সাধারণত রোমান্টিক গান লেখেন, কিন্তু ‘ময়না’ একেবারে ভিন্ন ধাঁচের। দারুণ একটি নাচের গান, গাওয়ার সময়ই বোঝা গেছে গানটা দর্শকদের নাড়া দেবে। সবে তো গানটি প্রকাশ পেল। প্রথম দিনই যে রেসপন্স এসেছে, তাতে মনে হয়েছে গানটি দারুণ জনপ্রিয়তা পাবে।

ভিডিওটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ।

গীতিকার আসিফ ইকবাল জানান, ‘বাংলা গানের নিজস্ব একটি ঘরানা রয়েছে গানচিলের। সেই ঘরানাকে আধুনিক রূপে উপস্থাপন করতেই এই প্রজেক্ট। আমরা মূলত বাংলা গানকে আরও সমৃদ্ধ করতে মৌলিক গানের সঙ্গে আরও কাজ করছি। সেই উদ্যোগেই গানচিল অরিজিনালসের যাত্রা। ‘ময়না’ দিয়ে আমরা নতুন এক যাত্রা শুরু করলাম। দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস। আশা করি, এই যাত্রায় সবাই আমাদের সঙ্গে থাকবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কোনালের গানে বুবলীর নাচ, সঙ্গে আছেন জীবন

আপডেট টাইম : ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫