ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি মঞ্চ মাতাবেন যারা

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আজ মঙ্গলবার বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছে এক বিশেষ কনসার্ট, যেখানে দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, অনুষ্ঠানে সবশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকবে আর্টসেলের গান। সন্ধ্যা ৭টায় মঞ্চে গাইবেন এলিটা করিম। বিকেল সাড়ে ৩টায় থাকবে সোলস ব্যান্ডের পরিবেশনা। ৪টায় মঞ্চে দেখা যাবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে।

এদিন দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান ও ৩টায় ইথুন বাবু ও মৌসুমি, দর্শকদের গানে গানে মাতাবেন।এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও থাকবে সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শুন্য’র পরিবেশনা।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি মঞ্চ মাতাবেন যারা

আপডেট টাইম : ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫