ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

৬ দিন হলো বাবাকে ছুঁয়ে দেখি না: মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত গত ৬ দিন আগে তার বাবাকে হারিয়েছেন। গত ৩০ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা। বাবার আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছেন মিষ্টি জান্নাত। বাবাকে হারিয়ে ফেসবুকে দিচ্ছেন একের পর এক আবেগঘন পোস্ট।

আজ বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, ৬ দিন হলো আর ছুঁয়ে দেখি না। ৬ দিন মনে হচ্ছে ৬০০০ হাজার বছর।’

তিনি লিখেছেন, ‘জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারবো না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘কতদিন দেখি না বাবা তোমায়। এত বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়ে কী হবে? বাবাকে তো আর পাবো না।’

প্রসঙ্গত, ২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেন। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

৬ দিন হলো বাবাকে ছুঁয়ে দেখি না: মিষ্টি জান্নাত

আপডেট টাইম : ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫