ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

হার মানিনি, প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে : শাকিব খান

ফেসবুকের ‘দেন এন্ড নাউ’ ট্রেন্ড থেকে নিজের ইনস্টাগ্রামে ১১ বছর আগে পোস্ট করা ‘লাভ আজকাল’ সিনেমার লুক এবং সাম্প্রতিক একটি লুক পোস্ট করেছেন তারকা অভিনেতা শাকিব খান। ওই পোস্টে তিনি নিজের ক্যারিয়ার গ্রাফ তুলে ধরে কিছুটা স্মৃতিচারণ করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুটি লুক পোস্ট করে শাকিব লিখেছেন, গত ১১ বছরে শেখা, উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।

২৬ বছরের ফিল্ম ক্যারিয়ার শাকিব খানের।

এর মধ্যে প্রায় দুই দশক ধরে তিনি বাংলা সিনেমা শাসন করছেন। লম্বা সময় কাটালেও তার এই পথচলা সহজ ছিল না। সেই প্রসঙ্গে তিনি বলেন, হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে।
যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।করোনা পরবর্তী নতুন এক শাকিব খানকে পেয়েছেন দর্শক। কেউ কেউ বলছেন, শাকিব খান ২.০! ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে শাকিব সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্স সব শ্রেণীর দর্শকদের কাছে গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন।

পরবর্তীতে তার ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘বরবাদ’ সিনেমাগুলো ব্যাক টু ব্যাক ‘ওভারসিস’ মার্কেটেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করে।

শাকিব লেখেন, তার এই পথচলা নির্ভুল ছিল না, কিন্তু তিনি যে কাজগুলো করেছেন প্রতিটা পদক্ষেপ ছিল মূল্যবান। শাকিব খান বলেন, এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনও চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।

শিগগির ‘সোলজার’ নামে একটি ছবির শুটিং শুরু করবেন শাকিব খান।

যেটি ঈদ ছাড়া মুক্তি পাবে, এরপর ‘প্রিন্স’ নামে ঈদুল ফিতরের জন্য আরেক ছবির শুটিং করবেন এই নায়ক।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

হার মানিনি, প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে : শাকিব খান

আপডেট টাইম : ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫