ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

প্রয়াত শিল্পীদের স্মরণসভা গুণী শিল্পীদের পদচারণায় মুখর এফডিসি

একদিকে চলচ্চিত্রের বাঁক বদল, অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) নির্মাণকাজ; সব মিলিয়ে অনেক দিন ধরেই চলচ্চিত্রের এ আঁতুড়ঘরে আগের ব্যস্ততা নেই। নেই শিল্পীদের আনাগোনাও। গতকাল দুপুরে দেখা গেল ভিন্ন চিত্র। অনেক শিল্পীর আগমনে হঠাৎ মুখর হয়ে উঠল এফডিসি আঙিনা।

এফডিসিতে হাজির হলেন ইন্ডাস্ট্রির এক সময়ের জনপ্রিয় সব তারকা। না, কোনো সংগঠনের নির্বাচন ছিল না। ছিল না বিশেষ কোনো দিবসের আয়োজন। মূলত চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে প্রয়াত শিল্পীদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছিল।

 সেখানেই উপস্থিত হন রুপালি জগতের তারকারা। সোহেল রানা থেকে শুরু করে আহমেদ শরীফ, মাসুম পারভেজ রুবেল, বাপ্পারাজ, অভিনেত্রী নূতন, পলি, কাবিলা, সুব্রত, নাসরিন, রিনা খান, পীরজাদা হারুনসহ বিভিন্ন প্রজন্মের অনেক অভিনয়শিল্পী। এ ছাড়া চলচ্চিত্রের কলাকুশলীরাও হাজির হন, সেই সঙ্গে গণমাধ্যমের কর্মীরা। সবার উপস্থিতিতে যেন প্রাণ ফিরে পায় প্রতিষ্ঠানটি।
মুক্তিযোদ্ধা, অভিনেতা ও প্রযোজক সোহেল রানা বলেন, ‘কে কখন চলে যাব, শিওর না। এই সুযোগে আমার সঙ্গে যাঁরা কাজ করেছেন, আর যাঁরা ভবিষ্যতে কাজ করবেন, যাঁরা চলচ্চিত্র জগতে আসবেন, তাঁদের সঙ্গে আমি যদি কোনো ভুলত্রুটি কিংবা অন্যায় করে থাকি, আজ এই মুহূর্তে আমি এই সুযোগটা নেব, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি কখন মরে যাব, জানি না। তাঁরা যেন আমার ভুলত্রুটি অন্যায়গুলোকে ক্ষমা করে দেন এবং আমার জন্য দোয়া করেন, যাতে আমি মহান সৃষ্টিকর্তার কাছে, যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে কাজ করেছি, ভুল যে কিছু হয়নি তা নয়, হয়তো ভুল অনেক করেছি। আমি ভুলের জন্য তাঁদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন আহমেদ শরীফ। বৃহস্পতিবার তিনি দেশে ফিরেছেন। মূলত শিল্পী সমিতির এ অনুষ্ঠানের জন্যই এসেছেন তিনি। চলেও যাবেন সপ্তাহ খানেক পর। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শোবিজের তিক্ত বাস্তবতার কথা তুলে ধরেন অভিনেতা। বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাই, বর্তমানে দেশে কত মানুষের আগামীকালের বা আগামী মাসের নিশ্চিত খাওয়াদাওয়ার সুব্যবস্থা নিশ্চিত আছে? যদি মিথ্যা না বলি, নিশ্চিত ব্যবস্থা নেই। সবাই চিন্তিত সামনে মাসে কী করে সংসার চলবে। এটা কোনো মিথ্যা কথা নয়। আমিও যদি বাংলাদেশে থাকতাম, তাহলে আমাকেও হাত পেতে মানুষের কাছে ভিক্ষা করে খেতে হতো। এই অবস্থা থেকে বাঁচার জন্য বিভিন্ন শিল্পী বিভিন্ন রাস্তা বেছে নিয়েছে। শুধু সিনেমার আর্টিস্ট না, নাটকের অনেক শিল্পীকে দেখেছি নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় থাকছে। কিন্তু কেন? এর কারণ হলো, এ দেশে আনন্দ-বিনোদনে বা নিশ্চিন্তে থাকার কোনো নিরাপত্তা নেই। আমি সরকারের কাছে চাইব, শিল্পীদের নিশ্চিত জীবনযাপনের গ্যারান্টির ব্যবস্থা করে দিন।’

একসময় তুমুল ব্যস্ত ছিলেন অভিনেত্রী নাসরিন। অভিনয় করেছেন সাত শতাধিক ছবিতে। কিন্তু এখন সবই অতীত। আক্ষেপ করে তিনি বলেন, ‘আমি অভিনয় করতে আগ্রহী। তবে খুব কষ্ট লাগে, নির্মাতারা ঘুরেফিরে আমাকে আইটেম গানের জন্যই ডাকেন। তাঁরা ভুলে যান, আমার বয়স হয়েছে। এই বয়সে আইটেম সং করা যায় না। এখন যে বয়স, সে রকম ক্যারেক্টারে অভিনয়শিল্পীদের ডাকতে চান না কেউ।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

প্রয়াত শিল্পীদের স্মরণসভা গুণী শিল্পীদের পদচারণায় মুখর এফডিসি

আপডেট টাইম : ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫