ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বড় পর্দায় সিয়াম-সাবিলা

বাস্তব জীবনে তাঁরা বন্ধু। শোবিজে পথচলার শুরুটাও কাছাকাছি সময়ে। একসঙ্গে একাধিক নাটকেও অভিনয় করেছেন তাঁরা। সেই সিয়াম আহমেদ ও সাবিলা নূর এবার একসঙ্গে হাজির হবেন বড় পর্দায়।

জানা গেছে, ‘বরবাদ’ দিয়ে বাজিমাত করা নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের দ্বিতীয় ছবি ‘রাক্ষস’-এ জুটি বেঁধে অভিনয় করবেন তাঁরা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেওয়া হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, এরই মধ্যে দুজনেই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

এদিকে পরিচালক হৃদয় রহস্য জিইয়ে রেখে বলেন, ‘হ্যাঁ, সাবিলা নূরের সঙ্গে আমাদের আলাপ হয়েছে।

পাশাপাশি মধুমিতা সরকার, নাজনীন নিহার সঙ্গেও মিটিং হয়েছে। এই তিনজনের মধ্যে যেকোনো একজন থাকবেন।’

সপ্তাহ খানেকের মধ্যে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। অ্যাকশন ধাঁচের এ ছবির শুটিং শুরু হবে নভেম্বরে।

প্রযোজনায় রিয়েল এনার্জি প্রডাকশন। প্রসঙ্গত, সাবিলার চলচ্চিত্র অভিষেক হয়েছে রায়হান রাফীর ‘তাণ্ডব’ দিয়ে। এই ছবিতেও সিয়াম রয়েছেন। তবে সাবিলার সঙ্গে রসায়নটা হয়েছে শাকিব খানের।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বড় পর্দায় সিয়াম-সাবিলা

আপডেট টাইম : ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫