ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শর্ত মিললে শাকিবের সঙ্গে অভিনয় করবেন মিষ্টি জান্নাত

ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে দুই নায়িকার সিনেমায় কাজ না করার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। যে সিনেমায় দুই বা তার অধিকসংখ্যক নায়িকা থাকবে, সেই সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ কথা বলেন মিষ্টি জান্নাত। অভিনেত্রী বলেন, শাকিব খানের সঙ্গে তার কাজের গুঞ্জন যেহেতু উঠেছে, তাই কিছু একটা অবশ্যই দর্শকদের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে তিনি শর্তজুড়ে দিয়েছেন যে, তিনি কোনোভাবেই একাধিক নায়িকা নিয়ে নির্মিত সিনেমায় কাজ করবেন না। তিনি বলেন, আমি কোনো দুই নায়িকার সিনেমায় কাজ করতে চাই না। এটি আমি বরাবরই না করেছি। অনেক সিনেমা আমি ক্যানসেল করেছি, আমার পছন্দ না।

মিষ্টি জান্নাত বলেন, এখানে আসলে ঝামেলা হয়। আর অফকোর্স সুপারস্টার, ওনার সঙ্গে তো আমি দুই নায়িকার সঙ্গে সিনেমা করব না। এটা মানুষ খারাপ বলুক, ভালো বলুক, তাদের ব্যাপার। বাট আমি করব না। এটা শাকিবকে আমিও না করেছি। আই অ্যাম সো সরি অ্যাবাউট দিস।

অভিনেত্রী বলেন, আমি শাকিব খানকে অলওয়েজ বলে দিয়েছি। আমি সিঙ্গেল ওর সঙ্গে কাজ করব। কারণ আমার ওই যে লাইক… দুই নায়িকা, এক নায়িকা ও রকম ছবি আমি করতে চাই না। আর গুঞ্জন যেহেতু উঠেছে, সেহেতু তো অবশ্যই দেখতে পাবেন।

মিষ্টি জান্নাত বলেন, আমি তো কখনো বলিনি যে ধামাকা মানেই শাকিব খান আসবে। আপনারা বানিয়েছেন। ধামাকা মানে যে শাকিব খানের সঙ্গে আমার সিনেমা আসবে, এ রকম তো বিষয় নয়।

তবে কাজের ক্ষেত্রে তিনি যে কোনো প্রযোজকের কাছে অনুরোধ করে সুযোগ নিতে চান না, সে বিষয়টি স্পষ্ট করে অভিনেত্রী বলেন, আমি রিকোয়েস্ট করে কোনো সিনেমা করব, ওই লেভেল আমার সঙ্গে যায় না। আমি ওরকম মানুষ না। আমার এতটুকু সেলফ রেসপেক্ট আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

শর্ত মিললে শাকিবের সঙ্গে অভিনয় করবেন মিষ্টি জান্নাত

আপডেট টাইম : ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫