ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল বন্যাকবলিত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৬৯ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গু ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটিতে তিনজনের এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

ড্যাশবোর্ড থেকে আরও জানা যায়, মৃতদের মধ্যে ২০ বছরের কমবয়সি চারজন। ৪০ বছরের বেশি বয়সিও চারজন। নিহতদের মধ্যে নারী ৫ জন এবং পুরুষও ৫ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১,০৬৯ জনের মধ্যে পাঁচ বছরের কমবয়সি শিশু রয়েছে ৫৮ জন। সবচেয়ে বেশি রয়েছে ২১ থেকে ২৫ বছর বয়সি তরুণ।

চলতি সপ্তাহে ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যু এবং ৪,৪৭৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

আপডেট টাইম : ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫