ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

হঠাৎ বেশ কটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট ডাউন, যা জানা গেল

দেশের বেশ কিছু সংবাদমাধ্যমের ওয়েবসাইট আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে হঠাৎ অচল হয়ে পড়ে। পাঠকেরা অভিযোগ করেন, সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে ‘Cloudflare Error’ এমন বার্তা দেখা যায়।

প্রাথমিকভাবে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, এই বিপর্যয়ের কারণ ক্লাউডফ্লেয়ার (Cloudflare) সেবার সাময়িক বিভ্রাট।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এটা ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটগুলোকে সাইবার সুরক্ষা, কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন), ডোমেইন নেম সিস্টেমসহ (ডিএনএস) বিভিন্ন সেবা দিয়ে থাকে। দেশের বেশ কটি অনলাইন সংবাদমাধ্যম তাদের ওয়েবসাইট চালাতে ক্লাউডফ্লেয়ারের ওপর নির্ভর করে। ফলে সেবাটি ব্যাহত হলে ওয়েবসাইটগুলোতে প্রবেশে বিঘ্ন তৈরি হয়।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ক্লাউডফ্লেয়ার ডাউন হলে সাধারণত দুটি প্রভাব দেখা যায়। একটি হলো, ওয়েবসাইটের সার্ভার ঠিক থাকলেও ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে সমস্যা তৈরি হওয়ায় সাইটে প্রবেশ করা যায় না। দ্বিতীয়টি হলো, সিডিএন এবং ডিএনএস সেবা বন্ধ থাকায় ওয়েবসাইট ধীর গতির হয় বা একেবারেই লোড হয় না।

ড. বি এম মইনুল হোসেন বলেন, আজকের ঘটনাতেও সে রকমই দেখা যাচ্ছে।

ক্লাউডফ্লেয়ার বিপর্যয়ে বিশ্বজুড়ে ইন্টারনেটে বিঘ্ন, বাংলাদেশেও অচল অনেক সাইট

ওয়েবসাইট ব্যবহারকারীরা জানান, সন্ধ্যা ৬টার দিক থেকে আজকের পত্রিকা, ডেইলি স্টার, বিডিনিউজ ২৪, বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। যদিও ওয়েবসাইটগুলো নিজস্ব সার্ভার ঠিক ছিল।

প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, বড় ধরনের সিডিএন এবং ডিএনএস সেবাদাতা প্রতিষ্ঠান ডাউন হলে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী লক্ষাধিক ওয়েবসাইটে এর প্রভাব পড়ে। কিছুক্ষণের মধ্যে সমস্যা সমাধান হলে ওয়েবসাইটগুলো স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

হঠাৎ বেশ কটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট ডাউন, যা জানা গেল

আপডেট টাইম : ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫