ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার সংগীত জগতে নিজের উপস্থিতি শক্তভাবে জানান দিলেন। কিছুদিন ধরেই তার নতুন গান নিয়ে হচ্ছিল আলোচনা। অবশেষে প্রকাশ পেল তার দ্বিতীয় দ্বৈত গান ‘মন গলবে না’, যা গেয়েছেন ফারিণ ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এই গানের মাধ্যমে ফারিণ শুধু অভিনেত্রী নয়, একজন পূর্ণাঙ্গ গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করলেন।

গানটিতে তিনি প্রযোজক হিসেবেও অভিষেক ঘটালেন। এটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ এর ব্যানারে। গানটির কথা লিখেছেন কবির বকুল, আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। নাহিয়ান আহমেদের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হয়েছেন ফারিণ ও ইমরান।

ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ভিডিওর বর্ণনায় এটিকে আবেগ ও সুরের এক অনন্য মিলন হিসেবে উপস্থাপন করা হয়েছে।

ভিডিওতে ফারিণের বিভিন্ন রূপ দর্শকদের মুগ্ধ করেছে। কখনও লাল ডট প্রিন্টের পোশাকে সুইমিংপুলের ধারে খুনসুটিতে মেতেছেন, আবার কখনও সাদা পোশাকে গুহার মতো সেটে নৃত্যশিল্পীদের সঙ্গে মিলিয়েছেন। এছাড়া কালো রহস্যময় সাজে কিংবা সোনালি ঝকঝকে পোশাকে আগুনের শিখার মাঝে গ্ল্যামার ছড়িয়ে দিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে ছোট ও বড় পর্দায় তার সাবলীল অভিনয় দেখে আসা দর্শকরা এবার তার মধুর কণ্ঠ শুনে অবাক হয়েছেন। অভিনয়ের দক্ষতার পাশাপাশি গানে তার পারদর্শিতাও দর্শক ও শ্রোতাদের বিস্ময় জাগিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ

আপডেট টাইম : ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫