ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

টানা শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

পৌষের শেষ ভাগে এসে দেশের উত্তরের জনপদ পঞ্চগড়ে জেঁকে বসেছে মাঘের সেই প্রবাদ প্রতিম ‘বাঘ কাঁপানো’ শীত। রাত বাড়লেই চারপাশ যেন পরিণত হচ্ছে বরফে। টানা ৯ দিন ধরে এ অঞ্চলে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচেই অবস্থান করছে। ফলে হাড়কাঁপানো শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সীমান্তঘেঁষা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
বুধবার (১৪ জানুয়ারী) ভোরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, গত এক সপ্তাহ ধরেই ৮ ডিগ্রির আশেপাশে ঘুরপাক খাচ্ছে তাপমাত্রার পারদ। এর আগে গত শুক্রবার এই মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
সকালে পূবালী সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের দাপটে রোদের উষ্ণতা যেন ম্লান হয়ে যাচ্ছে। পেটের তাগিদে তীব্র শীত উপেক্ষা করেই পাথর ও চা শ্রমিকদের নামতে হচ্ছে কর্মক্ষেত্রে। তবে সব থেকে বেশি কষ্টে আছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষগুলো।
স্থানীয় বাসিন্দা হানিফ আলী জানান, ঠান্ডায় হাত-পা সব অবশ হয়ে আসে। রাতে মনে হয় তাপমাত্রা শূন্যের কোথায় নেমে গেছে। টিনের চালে শিশির পড়ার শব্দ শুনলে মনে হয় বৃষ্টি পড়ছে। কিন্তু কাজ না করলে তো পেট চলবে না, তাই এই বরফ জলেই নামতে হয়েছে।
শীতের এই কামড়ে ঘরে ঘরে বাড়ছে রোগবালাই। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর ভিড় বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে সব থেকে বেশি। চিকিৎসকরা এই সময়ে সবাইকে পর্যাপ্ত গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, পঞ্চগড়ে গত ৯ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচেই আছে। তাপমাত্রার এই ওঠানামা এবং শৈত্যপ্রবাহের পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
হিমালয় থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসে পঞ্চগড়ের জনপদ এখন জবুথবু। এই হাড়কাঁপানো শীত মোকাবেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত শীতবস্ত্র সহায়তার দাবি জানিয়েছেন দুর্গত মানুষেরা।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

টানা শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

আপডেট টাইম : ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬