ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জনগণের ভাগ্য বদলাবে: আবদুস সালাম

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসন বিএনপি নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জনগণের ভাগ্যে বড় পরিবর্তন আসবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণার সময় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, জনগণ ভোট দিয়ে যাকে প্রধানমন্ত্রী বানাবে, তিনি জনগণের সুখ-দুঃখ দেখবেন এবং অন্য কারও কাছে হাত পাততে হবে না।  প্রধানমন্ত্রী নিজেই সই করে কাজ করে দেবেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণকে প্রশ্ন করতে হবে তারা কাকে প্রধানমন্ত্রী দেখতে চান। জনগণ যদি ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করে, তাহলে সেই প্রধানমন্ত্রী জনগণের কথা শুনবেন এবং তাদের পাশে থাকবেন।

তারেক রহমানের প্রসঙ্গ তুলে আবদুস সালাম বলেন, তারেক রহমান এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তার পক্ষে ভোটের কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, তারেক রহমান নিজে এলাকায় এসে কথা বলতে চাইলেও অতিরিক্ত ভিড়ের কারণে ঝুঁকি তৈরি হতে পারে, তাই সে রকম ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তবে তার মন সব সময় এলাকাবাসীর সঙ্গে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আবদুস সালাম বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এলাকাবাসীর ভাগ্যে কী পরিবর্তন হবে, তা তারা নিজেরাও এখনো পুরোপুরি বুঝতে পারছেন না। তার বাবা ও মা যেমন গরিব মানুষের জন্য কাজ করেছেন, তিনিও ইনশাআল্লাহ তা করবেন।

দলের শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, দলের নামে কেউ অপকর্ম করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। যত বড়ই হোক, যদি কেউ দলের ক্ষতি করে এমন কাজ করে, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এলাকার মানুষ যেন শান্তিতে ও সুখে থাকতে পারে, সে জন্য প্রয়োজনীয় পরিকল্পনা নিতে হবে এবং দলের কোনো কথা বা আচরণে যেন কেউ কষ্ট না পায় বা ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আবদুস সালাম বলেন, দলের মধ্যে শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণ কষ্ট পায় বা ক্ষুব্ধ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জনগণের ভাগ্য বদলাবে: আবদুস সালাম

আপডেট টাইম : ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬