ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: ডা. শফিকুর রহমান

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডা. শফিকুর রহমান। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না।

ফেসবুক বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক বিশেষ দলের নেতাকর্মীদের উশৃঙ্খল আচরণের খবর পাওয়া যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দেওয়ার অপরাধে নারীদের শ্লীলতাহানির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে।

সহকর্মীদের উদ্দেশে দেওয়া এই বার্তায় তিনি অন্যায় ও অসত্যের বিরুদ্ধে অটল থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‌‌‘যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি এই মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকে মহান আল্লাহর সন্তুষ্টি এবং দেশপ্রেমের দাবি হিসেবে উল্লেখ করেন। এই দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা দুর্বলতা দেখানোর সুযোগ নেই বলে তিনি নেতাকর্মীদের সতর্ক করে দেন।

বক্তব্যের শেষাংশে তিনি দেশবাসীর নিরাপত্তা ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার জন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: ডা. শফিকুর রহমান

আপডেট টাইম : ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬