ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

রাজবাড়ীতে দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলিসহ যুবক আটক

রাজবাড়ীতে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ মুন্না মন্ডল (২২) নামের এক যুবককে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মুন্না মন্ডল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাঘযোগ কাস্টম এলাকার মনিরুল ইসলামের ছেলে।

রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদরের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে দৌলতদিয়া ঘাটগামী একটি লোকাল বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় এক যুবকের জ্যাকেটের দুই পকেটে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি পাওয়া গেলে তাকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি কুষ্টিয়া থেকে অস্ত্রগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তবে তিনি অস্ত্রের বহনকারী নাকি ব্যবসায়ী তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

রাজবাড়ীতে দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলিসহ যুবক আটক

আপডেট টাইম : ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬