ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের মধ্যস্থতায় ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের বোমাবর্ষণ ও সামরিক হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

তবে এই সাময়িক স্থগিতাদেশের সঙ্গে একটি কঠোর শর্ত যুক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সম্পূর্ণ নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে।

এই সিদ্ধান্তের পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকা উল্লেখযোগ্য বলে জানিয়েছেন ট্রাম্প। শাহবাজ শরিফের দেওয়া ১১ ঘণ্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধও এতে প্রভাব ফেলেছে।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হতে পারে। তিনি আরও বলেন, পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফা প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভবিষ্যৎ আলোচনার জন্য কার্যকর ভিত্তি হতে পারে।

সূত্র: রয়টার্স

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পাকিস্তানের মধ্যস্থতায় ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

আপডেট টাইম : এক ঘন্টা আগে