ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে সার্টিফিকেট জালিয়াতি চক্রের এক সদস্য আটক

হবিগঞ্জে সার্টিফিকেট জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার(৭এপ্রিল) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় সার্টিফিকেট জালিয়াতি চক্রের সদস্য আব্দুল বাছিত রিয়ানকে  গ্রেফতার  করা হয়। গ্রেফতারকৃত যুবক জেলার বানিয়াচং উপজেলার দক্ষিণ যাত্রাপাশা গ্রামের বাচ্চু ময়ার ছেলে।

র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ভুয়া শিক্ষাগত সনদ তৈরি করে প্রতারণা করে আসছিল। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গ্রাহক সংগ্রহ ও সনদের পিডিএফ কপি তৈরি করে বিক্রি করতো ওই যুবক। মুল সনদ রাজশাহী থেকে প্রিন্ট করে কুরিয়ারে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোশাররফ হোসেন সাগর বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হবিগঞ্জে সার্টিফিকেট জালিয়াতি চক্রের এক সদস্য আটক

আপডেট টাইম : ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬