ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

রামিসা হত্যাকাণ্ড রাষ্ট্রীয়ভাবে নিয়েছেন প্রধানমন্ত্রী: সেলিমা রহমান

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, রামিসা হত্যাকাণ্ড প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করেছেন এবং এ ঘটনার বিচার দ্রুত সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন সেলিমা রহমান। এ সময় তার সঙ্গে নারী ও শিশু অধিকার ফোরামের নেতারাও উপস্থিত ছিলেন।

সেলিমা রহমান বলেন, ‘‘আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী গতকাল এখানে এসেছিলেন। রামিসার বাবা বলেছেন, তিনি বড় ভাই হিসেবে পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে বিষয়টি নিয়েছেন এবং তিনি তার বড় মেয়ের দায়িত্বও গ্রহণ করেছেন। কাজেই আমরা মনে করি, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার খুব দ্রুত হবে এবং রাষ্ট্র নিজেই সেই বিচার প্রক্রিয়া তদারকি করবে।’’

তিনি আরো বলেন, সমাজে অবক্ষয় বৃদ্ধি পেয়েছে এবং এর পেছনে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের প্রভাব রয়েছে। ছোট ছোট শিশুদের হত্যার ঘটনাকে তিনি অদ্ভুত চক্র ও ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন।

সেলিমা রহমান বলেন, সরকার গঠনের মাত্র দুই মাস হয়েছে। এর মধ্যেই সরকারকে বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। জনগণকে এসব বিষয়ে সচেতন থাকতে হবে। নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারা এসব কার্যক্রম পরিচালনা করছেন বলেও জানান তিনি।

‘‘প্রধানমন্ত্রী নিজে এসে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটিকে আমরা সর্বোচ্চ গুরুত্বের বিষয় হিসেবে দেখি। জনগণের সহযোগিতা পেলে রামিসা হত্যাকাণ্ডের প্রকৃত বিচার নিশ্চিত করা সম্ভব হবে,’’ যোগ করেন বিএনপির এই নেত্রী।

এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি রামিসার কুলখানির জন্য নগদ ৫০ হাজার টাকা তার বাবার হাতে তুলে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

রামিসা হত্যাকাণ্ড রাষ্ট্রীয়ভাবে নিয়েছেন প্রধানমন্ত্রী: সেলিমা রহমান

আপডেট টাইম : ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬