ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

‘বাবরি মসজিদ’ নির্মাতা হুমায়ুন কবীরকে হুমকি শুভেন্দু অধিকারীর

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ শুরু করা আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান ও নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে হুমকি দিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ সোমবার বিধানসভায় দেওয়া ভাষণে এ হুমকি দেন তিনি। তবে তাতে বিচলিত নন বলে জানিয়েছেন হুমায়ুন কবীর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সম্প্রতি রেজিনগর ও শক্তিপুরের কর্মসূচিতে যে ভাষণ দিয়েছেন হুমায়ুন, তার পরিপ্রেক্ষিতে কোন কোন ধারায় এফআইআর রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে, তা জানিয়েছেন শুভেন্দু। তার মতে, নিজের ছেড়ে আসা রেজিনগর আসনে উপনির্বাচনে ছেলেকে প্রার্থী করে জিতিয়ে আনতে চান বলেই এ সব বলছেন হুমায়ুন। তবে এ ধরনের কথাবার্তা আর বলা যাবে না জানিয়ে হুমায়ুনকে ‘সংযত’ হতে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

আজ বিধানসভায় হুমায়ুনের ওই দুই কর্মসূচিতে দেওয়া ভাষণ পড়ে শোনান মুখ্যমন্ত্রী। তার পরেই বলেন, ‘দুটি ঘটনার পরে মনে হয়েছে, এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে)। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর।’

হুমায়ুনের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘আপনাকে পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, বলেছেন।’

হুমায়ুনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে তা জানিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আপনাকে বলে গেলাম, দুটি এফআইআর স্টার্ট করেছি।’

মুখ্যমন্ত্রী জানান, ২৬ জুনের ঘটনায় রেজিনগর থানায় কেস ২১৯, ২২৬ রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৯৬, ১৯৭, ২২৪, ২৯৯, ৩৫১ (২), ৩৫২, ৩৫৩ ধারার অধীনে। দ্বিতীয় ঘটনায় শক্তিপুর থানায় ১৭৬/২২৬ এ আর একটি মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা আরোপ করা হয়েছে বলে জানান তিনি।

শুভেন্দু বলেন, হুমায়ুন যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, তার ক্ষমতা তাকে কেউ দেয়নি। তিনি, ‘আপনাদের নিশ্চিত করছি, এত বড় ক্ষমতা (হুমায়ুনকে) কেউ দেয়নি।’

নওদার বিধায়ক কেন এসব বলছেন, তার কারণ ব্যাখ্যা দিয়ে শুভেন্দু বলেন, ‘কেন করছেন জানি, রাজনৈতিক কারণ জানি, দুটি এজেন্ডা ছিল। হুমায়ুনের প্রথম উদ্দেশ্য ছিল, ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত, তা সে যে দলেরই হোক, নিজের দলে নিয়ে যাওয়া। কিন্তু তিনি তা করতে পারছেন না।’

হুমায়ুনের দ্বিতীয় উদ্দেশ্য নিয়ে শুভেন্দু বলেন, ‘বিধানসভা ভোটে দুটি আসনে জিতেছেন। নিয়ম মেনে রেজিনগর আসন ছেড়ে দিয়েছেন। আগামী ২-৩ মাসে সেখানে ভোট হবে। ওই আসনে আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। ওই আসনে ৭২ শতাংশ মুসলিম রয়েছেন। মুসলিম ভোট কনসোলিডেট (ঐক্যবদ্ধ) করার জন্য আপনি এই খেলা খেলছেন।’

হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কান খুলে শুনে রাখুন, আপনাকে এভাবে হুমকি, বেপরোয়া, লাগামছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না।’

শুভেন্দু বলেন, ‘সংযত হোন। সতর্ক হোন। এ ধরনের কথা প্রত্যাহার করুন। ভবিষ্যতে এ ধরনের কথা বলার আগে ২৫ বার ভাববেন।’

তিনি বলেন, ‘হুঁশিয়ারি দিয়ে সকলকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন, কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে (হুমায়ুন) ডেকেছিল, তাদের আগে তুলব, তার পর আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি। ধরে রাখুন এটা ওর শেষ বক্তব্য। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে।’

হুমায়ুনের কোন বক্তব্যের জন্য এই পদক্ষেপ সেটিও বিধানসভায় পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মাননীয় হুমায়ুন কবীর যে বক্তৃতা করেছেন, তা পড়ে শোনাচ্ছি। ২৬ জুন বলেছেন। পার্টির মিটিং করেছেন রেজিনগরে। সেখানে তিনি বলছেন, ‘‘এই যে অনামিকা ঘোষ ভোটে হেরে মনে করছেন আমি এমএলএ। এখানে এখন আস্ফালন করে বেড়াচ্ছেন! তা আমি শুভেন্দুকে বলেছি, আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে ভালো কথা! মুর্শিদাবাদে আস্ফালনটা কম করবেন। আমি যে দিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, এমন স্যাঁটাভাঙা মার শুরু করব, যে ময়দানে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। বহরমপুরের সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে ৪৭০০-৪৮০০ জনের বেশি ধরে না। লাফিয়ে লাফিয়ে লোককে রাস্তায় নিয়ে নামাব, স্যাঁটাভাঙা মারব…।’

শুভেন্দুর বক্তব্যের পর হুমায়ুন বলেন, ‘আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলিনি। যারা নবাগত বিজেপি, ৪ মের পরে যারা বিজেপি হয়েছেন, তারা যেভাবে এলাকায় অশান্তি অত‍্যাচার করেছেন, তার বিরুদ্ধে বলেছি। তাতে যদি আমাকে গ্রেপ্তার করা হয়, হবে। আমি তো এই লোকগুলোর বিরুদ্ধে লড়াই করে নতুন দল তৈরি করেছি। জিতেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

‘বাবরি মসজিদ’ নির্মাতা হুমায়ুন কবীরকে হুমকি শুভেন্দু অধিকারীর

আপডেট টাইম : ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬