ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে চার পরাশক্তি, কে কার মুখোমুখি

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর্দা নেমেছে। এখন শিরোপার মঞ্চে জায়গা করে নেওয়ার লড়াই। শেষ চারে উঠে এসেছে ফুটবল বিশ্বের চার পরাশক্তি- ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই চার দলের মধ্য থেকেই নির্ধারিত হবে এবারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট।

কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। অন্যদিকে চার সেমিফাইনালিস্টই বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের অন্তর্ভুক্ত। ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার নজির গড়েছে।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। সেখানে মুখোমুখি হবে দুই ইউরোপীয় শক্তি ফ্রান্স ও স্পেন। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

পরদিন, ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ হবে ২০১৮ সালের পর আবারও বিশ্বকাপের শেষ চারে ওঠা ইংল্যান্ড।

সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাসেও রয়েছে এই চার দলের উল্লেখযোগ্য সাফল্য। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স, যেখানে শেষ পর্যন্ত শিরোপা জেতে আর্জেন্টিনা। অন্যদিকে ২০১৮ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে ফিরেছে ইংল্যান্ড। আর ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন।

বিশ্বকাপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিটি ম্যাচই ফাইনালের সমান গুরুত্ব বহন করছে। চার পরাশক্তির লড়াই শেষে কারা শিরোপার মঞ্চে জায়গা করে নেবে, সেটিই এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে চার পরাশক্তি, কে কার মুখোমুখি

আপডেট টাইম : ১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬