ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না

মাথায় ত্রাণের বস্তা নিয়ে চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত মানুষের দ্বারে দ্বারে ছুটে চলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

রবিবার (১২ জুলাই) সকাল থেকে তিনি চট্টগ্রামের বাঁশখালীতে সরেজমিনে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে তাদের হাতে হাতে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন।

এ সময় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না কালের কণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্যের ভিত্তিতে ও মানবিক বাংলাদেশ গড়তে আমাদের নির্দেশনা দিয়েছেন। মানবিক জায়গা থেকে আমি চট্টগ্রাম আসছি, এটি আমার দায়িত্বেরও বিষয়। আমি আসাতে আমাদের দলীয় নেতাকর্মীরা আরো উৎসাহ পাবেন।’

যুবদল সভাপতি রবিবার সকাল থেকে দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাঁশখালীর গুনাগরি, ইলিসা, বাহারছড়া এবং সাতকানিয়ার এঁওচিয়া ইউনিয়নের ত্রাণ বিরতণ করেছেন।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে যুবদলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না

আপডেট টাইম : ১৩ ঘন্টা আগে