ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবার আলোচনায় খায়রুল সাদিয়া

ছোট পর্দার জনপ্রিয় জুটি অভিনেতা খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। এই জুটির নাটক দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। সে সময় তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। এর পর থেকে তারা আর একসঙ্গে নাটক করছেন না। এক ফ্রেমে হাজির হচ্ছেন না দর্শকের সামনে। তার পরও তাদের নিয়ে আবার শুরু হয়েছে আলোচনা। আর এই আলোচনার কারণ দুটি। প্রথম কারণ- বর্তমানে দুজনই আছেন থাইল্যান্ডে।

আর দ্বিতীয় কারণ- একটি পডকাস্টে প্রেমের কথা স্বীকার করেছেন খায়রুল বাসার। আলোচিত সেই পডকাস্টে অভিনেতা জানান, সাদিয়া আয়মানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক ভেঙে গেছে কয়েক বছর আগে।

তিনি আরও জানান, বিজ্ঞাপনে কাজ করার সময় দুজনার পরিচয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে ঠিক কী কারণে সেই সম্পর্ক ভাঙে সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি অভিনেতা।

খায়রুল বাসার বলেন, “তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।” করোনা-পরবর্তী সময়ে টেলিভিশন নাটকে নিয়মিত জুটি হয়ে উঠেছিলেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান।

তবে হঠাৎ করেই নাটক থেকে বিচ্ছিন্ন হন এই জুটি। এর কারণও জানিয়েছেন খায়রুল বাসার। তার ভাষ্য, প্রায় তিন বছর আগে সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নেন, তারা আর একসঙ্গে কাজ করবেন না। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘সিদ্ধান্তটা নিতে হয়েছে প্রেমটা ভাঙার পর। আমার কাছে মনে হয়েছে, আমাদের একসঙ্গে কাজ না করাই ভালো। দুজনের জন্য ভালো বলেই আমরা কাজ করছি না। দর্শক আমাদের দেখতে চান, কিন্তু আমাকে তো স্বাভাবিক থেকে কাজটা করতে হবে। তাকেও স্বাভাবিক থাকতে হবে। সত্যি বলতে, আমরা ওই জায়গাটি রাখিনি।’

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান কেবল অভিনয় দক্ষতা দিয়েই নয়, নিজস্ব স্নিগ্ধতা ও প্রাঞ্জল ব্যক্তিত্ব দিয়েও দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। কাজের ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। নিয়মিতই অনুরাগী ও অনুসারীদের সঙ্গে নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন। এবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। নিজের স্বভাবসুলভ মিষ্টি হাসির অনুভূতি প্রকাশ করে সাদিয়া লেখেন, ‘আমি এতটাই খুশি ছিলাম যে আমার চোখ দুটিও যেন হাসছিল, যার জন্য সেগুলো প্রায় দেখাই যাচ্ছিল না।’

ছবির পেছনের মজার অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও জানান, ছবি তোলার ঠিক আগেই চকোলেট খেয়েছিলেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘আমি চকোলেট খেয়েছিলাম, যা এখনও আমার ঠোঁটের চারপাশে লেগে আছে! মুছে ফেলতে ভুলে গিয়েছিলাম, তবে যাই হোক, ব্যাপার না।’

কোনো কৃত্রিমতা ছাড়া নিজের এমন সাবলীল ও কিউট লুকটি চোখ এড়িয়ে যায়নি অভিনেত্রীর নিজেরও। আর তাই আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি যোগ করেন, ‘এই ছবিগুলো পোস্ট না করে পারলাম না, কারণ নিজেকে ভীষণ কিউট লাগছিল।’ থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার পথে সড়ক ভ্রমণের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা হয়। সেই শান্ত পরিবেশ আর চমৎকার দিনের স্মৃতিচারণা করে সাদিয়া বলেন, ‘ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার এই সুন্দর গাড়ি ভ্রমণটা খুব উপভোগ করেছি। কী দারুণ আর শান্ত একটা দিন ছিল।’

সামাজিক মাধ্যমে অভিনেত্রীর এই প্রাণবন্ত ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের ভালোবাসায় ভেসে যাচ্ছে কমেন্ট বক্স। উল্লেখ্য, থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন খায়রুল বাসার। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি জানিয়ে মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, বর্তমানে সুস্থ আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আবার আলোচনায় খায়রুল সাদিয়া

আপডেট টাইম : ২৮ মিনিট আগে