ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

নেইমারকে দেখে কান্নায় ভেঙে পড়লো খুদে ভক্ত, জড়িয়ে ধরলেন তারকা

ফুটবলের মাঠে নেইমারের জাদু দেখার সুযোগ পেলে যে কোনো ভক্তই আবেগাপ্লুত হতে পারেন। তবে এবার মাঠে নামার আগেই এক খুদে ভক্তের আবেগে আপ্লুত হলেন ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলে সান্তোস ও মিরাসোলের ম্যাচ শুরুর আগে নেইমারের সঙ্গে দেখা হয় এক ছোট্ট মেয়ের। প্রিয় তারকাকে এত কাছে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেনি সে। নেইমারকে দেখেই কান্নায় ভেঙে পড়ে মেয়েটি।

এরপর আর কোনো দ্বিধা না করে নেইমারকে জড়িয়ে ধরে খুদে ভক্তটি। নেইমারও তাকে সস্নেহে আলিঙ্গন করেন। প্রিয় ফুটবল তারকার পাশে দাঁড়িয়ে মেয়েটির যেন বিশ্বাসই হচ্ছিল না-সামনে সত্যিই রয়েছেন তার আদর্শ নেইমার।

মাত্র কয়েক মুহূর্তের এই সাক্ষাৎ ছোট্ট মেয়েটির জন্য হয়ে ওঠে জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। আর নেইমারও আবারও দেখিয়ে দিলেন, তারকা হওয়ার পাশাপাশি ভক্তদের আবেগের মূল্য দেওয়ার ক্ষেত্রেও তিনি কতটা বিশেষ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নেইমারকে দেখে কান্নায় ভেঙে পড়লো খুদে ভক্ত, জড়িয়ে ধরলেন তারকা

আপডেট টাইম : ৩২ মিনিট আগে