ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক

২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো আগামী শুক্রবার ও শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত ব্যাংকিং সময়ের পরও হজ নিবন্ধনের অর্থ গ্রহণ করতে বলা হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজের নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে হবে।

এতে আরও বলা হয়েছে, ব্যাংকের নির্ধারিত লেনদেন সময় শেষ হওয়ার পরও হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আসা ব্যক্তি উপস্থিত থাকা পর্যন্ত অর্থ গ্রহণের ব্যবস্থা করতে হবে। এ সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্যও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নির্ধারিত দুই দিন সাপ্তাহিক ছুটির দিন হলেও হজের অর্থ জমা দেওয়ার জন্য এসব শাখার কার্যক্রম চালু থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক

আপডেট টাইম : ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬