ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী হুঁশিয়ারি প্রিন্সের ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

নতুন অস্ত্র দিয়ে হামলার জবাব দেওয়া হুঁশিয়ারি ইরানের

ইরানের ওপর যেকোনো হামলার জবাব নতুন অস্ত্র ব্যবহার করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, ইরানের ঘোষিত সাতটি শর্ত পূরণ করা হলে তেহরান এখনো কূটনৈতিক আলোচনায় আগ্রহী।

রেজায়ি বলেন, কূটনীতির পথ খোলা রাখতে হলে ইরানের ঘোষিত সাতটি শর্ত পূরণ করতে হবে—এ কথা দেশটি বারবার জানিয়েছে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী নতুন অস্ত্র ব্যবহার করে হামলাকারীদের ওপর ভয়াবহ আঘাত হানবে।

এর আগে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা নিশ্চিত করতে প্রস্তুতি জোরদারের নির্দেশ দেন।

তিনি বলেন, যেকোনো ধরনের ও মাত্রার হুমকির জবাব দ্রুত ও কার্যকরভাবে দিতে হবে। এ ক্ষেত্রে ভৌগোলিক সীমারেখার কোনো বাধা থাকবে না।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে সামরিক বাহিনীর হামলার লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে রাখতে শত্রুপক্ষের সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি।

সর্বোচ্চ নেতা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের শত্রুরা আবার সামরিক বা সন্ত্রাসী হামলা শুরু করলে সেই হামলা কখন এবং কীভাবে শেষ হবে, তা ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীই নির্ধারণ করবে।

সূত্র: তাসনিম নিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নতুন অস্ত্র দিয়ে হামলার জবাব দেওয়া হুঁশিয়ারি ইরানের

আপডেট টাইম : ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬