ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না। পেট্রলবোমা নিক্ষেপ কিংবা অগ্নিসংযোগ করে পালিয়ে গিয়ে কেউ পার পাবে না। এসব কর্মকাণ্ড কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। দলটির কর্মকাণ্ড এখন পেট্রলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ এবং এসব ঘটনার পর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। দলটির বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ আতঙ্কিত হবে না। আইন কঠোরভাবে প্রয়োগ করে এসব অপতৎপরতা মোকাবিলা করা হবে।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বিচারের হাত থেকে কেউ রেহাই পাবেন না। একপর্যায়ে তাঁদের আইনের আওতায় আনা হবে।

হুমায়ুন কবির আরও বলেন, পৃথিবীর কোথাও সন্ত্রাসীদের আশ্রয় পাওয়ার সুযোগ থাকা উচিত নয়। বিদেশে অবস্থান করে পেট্রলবোমা হামলা কিংবা অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশে ফিরে পার পাওয়ার সুযোগ নেই।

সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন একটি নতুন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে।

বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার ভাষ্য, দেশের অবস্থান ও দৃশ্যমান অগ্রগতি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যা নিয়ে দেশের মানুষ গর্ব করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ৪২ মিনিট আগে