ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

ঝাল খাওয়ার এতো উপকারিতা

বাঙালী কণ্ঠ নিউজঃ তরকারিতে বা যেকোনো খাবারেই একটু ঝাল বাড়তি স্বাদ এনে দেয়। ঝাল পছন্দ করেন এবং ঝাল পছন্দ করেন না- এমন মানুষের সংখ্যা বোধহয় সমানে সমান। অনেকে একেবারেই ঝাল খেতে পারেন না। কেউ বা পেট জ্বলা বা অন্যান্য সমস্যার কারণে ঝাল থেকে থাকেন একশ হাত দূরে। আবার এমন মানুষও আছে- তরকারিতে পর্যাপ্ত ঝাল হওয়ার পরও পাতে দুই তিনটা কাঁচা মরিচ না পেলে যাদের খাওয়াই হয় না।

ঝাল খাওয়ার যেমন কিছু অপকারিতা আছে এর উপকারিতাও নেহাত কম নয়। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে ঝালের অনেক অনেক উপকারিতার কথা। আসুন জেনে নেই ঝাল খাওয়ার সেসব কিছু উপকারের কথা।

# ঝালের মূল উপাদান হচ্ছে ক্যাপসেইসিন। এই উপাদানটির আছে নানামুখী উপকারিতা। এটি ওজন নিয়ন্ত্রণে ও বিপাকক্রিয়ায় সাহায্য করে।

# ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণে ঝাল খুব ভালো কাজ করে।

# রক্তনালীতে চর্বি জমলে তা জীবননাশের হুমকি হয়ে দাঁড়ায়। যারা নিয়মিত ঝাল খায় ঝালের ক্যাপসেইসিন উপাদান তাদের রক্তনালীতে চর্বি জমতে বাধা সৃষ্টি করে।

# হৃৎপিণ্ড ও রক্তনালীর স্নায়ুগুলোর সুস্থতায় কার্যকরী ভূমিকা রাখে ঝাল।

কাজেই ঝাল মানেই খারাপ এই ধারণা ভুল। তবে একটা কথা প্রচলিত আছে, ‘অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।’ তাই ঝালের এতো উপকারিতার কথা শুনে অতিরিক্ত ঝাল খাওয়া শুরু করলে কিন্তু উপকারের চেয়ে অপকারই বেশি হবে। সবকিছুরই একটা সীমাবদ্ধতা আছে। অতিরিক্ত ঝাল এড়িয়ে চলাও সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

ঝাল খাওয়ার এতো উপকারিতা

আপডেট টাইম : ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭